ইবাদত (عبادة) বলতে কি বুঝায়

ইবাদত কি / ইবাদত বলতে কি বুঝায়:

মহান আল্লাহ তাআলা বান্দার যেসমস্ত প্রকাশ্য-অপ্রকাশ্য কথা ও কাজকে ভালবাসেন ও পছন্দ করেন সেগুলো পালন করা এবং যে সমস্ত বিষয় আল্লাহর ভালবাসা ও পছন্দের বিপরীত ও পরিপন্থী, তা থেকে সম্পর্ক ছিন্ন করার নামই ইবাদত!

ইসলামী দৃষ্টিতে ইবাদত হলো আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও ভালোবাসার প্রকাশ! এটি শুধু নামাজ, রোজা, হজ বা যাকাতের মতো নির্দিষ্ট ইবাদত নয়; বরং মানুষের প্রতিটি কাজ যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয় সেগুলো ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে!

কুরআনে ইবাদতের উদ্দেশ্য স্পষ্টভাবে বলা হয়েছে:
আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য! {সূরা আয-যারিয়াত ৫১:৫৬}

রেফারেন্সঃ hadithbd.com ● informationbangla.com

Post a Comment