হাক্কুল্লাহ (حق الله) বলতে কি বুঝায়

হাক্কুল্লাহ (আল্লাহর হক) কি?

হাক্কুল্লাহ অর্থ হলো আল্লাহর অধিকার বা আল্লাহর প্রতি মানুষের করণীয়! আল্লাহর হক হলো তাঁর ইবাদত ও আনুগত্য করা এবং তাঁর সাথে কাউকে শরিক না করা! সংক্ষেপে, হাক্কুল্লাহ (আল্লাহর হক) হলো আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও ইবাদত!

আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাক্কুল্লাহ (ِحَقُّ اللّٰه) বলে! আমরা আমাদের দৈনন্দিন জীবনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অনেক ধরনের ইবাদত (কাজ) করি! সেগুলোর মধ্যে কিছু ইবাদত শুধু আল্লাহ তায়ালার জন্য নির্দিষ্ট এগুলো হল হাক্কুল্লাহ যেমন সালাত (নামায) কায়েম করা সাওম (রোযা) পালন ও হজ করা ইত্যাদি৷!

এসব কাজ করার পূর্বে প্রত্যেক মানুষকে অন্তর থেকে যা বিশ্বাস করতে হবে তা হল আল্লাহ আছেন তিনি এক ও অদ্বিতীয় তাঁর কোন শরিক (অংশীদার) নেই তিনিই সবকিছুর স্রষ্টা! তাঁর আদেশেই পৃথিবীর সবকিছু আবার ধ্বংস হবে!

আমাদের জীবন মৃত্যু সবই তাঁর হাতে এবং পৃথিবীর সবকিছুই তাঁর জ্ঞানের আওতাভুক্ত! তাঁর হাতেই সকল সৃষ্টির রিজিক এবং আমরা তাঁরই ইবাদতকারী! তিনি ব্যতীত উপাসনার উপযুক্ত আর কেউ নেই! এ সবকিছু মনে প্রাণে বিশ্বাস করা ও স্বীকার করাই হল বান্দার উপর আল্লাহর হক!

হাক্কুল্লাহর (আল্লাহর হক) অন্তর্ভুক্ত কাজগুলো হলো:
•  সালাত (নামাজ)
•  সাওম (রোজা)
•  হজ ও উমরাহ
•  যাকাত প্রদান
•  জিকির, দোয়া, কুরআন তিলাওয়াত
এগুলো সরাসরি আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হয়!

রেফারেন্সঃ porhejgar.comsunni-encyclopedia.com ● ahlehadeethbd.org
OlderNewest

Post a Comment