সূরা আল-ফাতিহা (সূরা নং ০১) বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ

সূরা নং ০১: সূরা আল ফাতিহা, অর্থঃ সূচনা, রুকূঃ ০১, আয়াত সংখ্যাঃ ০৭, অবতীর্ণঃ মক্কায়! বাংলা উচ্চারণ, সহজ সরল অনুবাদ, শানেনুযূল ও প্রয়োজনীয় টীকাসহ!
সূরা আল-ফাতিহা | Surah Al-Fatihah
সূরা নং ০১ | সূরা আল-ফাতিহা | Surah Al-Fatihah | ٱلْفَاتِحَة | আয়াত: ০৭ | মাক্কী

{১:৭} بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ
উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!
অনুবাদঃ পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে [শুরু করছি]!

{২:৭} الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণঃ আলহামদু লিল্লাহি রাব্বিল আ’-লামি-ন!
অনুবাদঃ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব!

{৩:৭} الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
উচ্চারণঃ আররাহমা-নির রাহি-ম!
অনুবাদঃ যিনি পরম করুণাময় অতি দয়ালু!

{৪:৭} مٰلِكِ یَوۡمِ الدِّیۡنِ ؕ
উচ্চারণঃ মা-লিকি ইয়াওমিদ্দি-ন!
অনুবাদঃ যিনি বিচার দিনের মালিক!

{৫:৭} اِیَّاكَ نَعۡبُدُ وَ اِیَّاكَ
উচ্চারণঃ ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’ন!
অনুবাদঃ আমরা কেবল তোমারই ‘ইবাদাত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি!

{৬:৭} اِهۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ
উচ্চারণঃ ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’ম!
অনুবাদঃ আমাদেরকে সরল পথ দেখান!

{৭:৭} صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡهِمۡ ۬ۙ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡهِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ
উচ্চারণঃ সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ—ল্লি-ন।
অনুবাদঃ সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ! তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে!

SURAH FATIHA | সূরা ফাতিহাঃ

সূরা নং ০১: সূরা আল ফাতিহা (الفاتحة); বাংলা অর্থঃ সূচনা; রুকূঃ ০১; পারাঃ ০১; আয়াত সংখ্যাঃ ০৭; অবতীর্ণঃ মক্কায়! সহজ সরল বাংলা অনুবাদ, শানেনুযূল ও প্রয়োজনীয় টীকাসহ!


রেফারেন্সঃ Quran.com; Hadithbd.com; Alqurans.com; Surahquran.com; Banglequranhadith

Post a Comment