সারাদিন পরিশ্রমের পর ঘর হচ্ছে আমাদের জন্য একটি শান্তি ও বিশ্রামের জায়গা! রিজিকের সন্ধানে সারাদিন পরিশ্রমের পরে আমরা যখন ঘরে যাই, আমাদের পিতা-মাতা ও স্ত্রী-সন্তানাদি তাদেরকে দেখে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় ! আমাদের উচিত ঘরে প্রবেশের সময় দোয়ার মাধ্যমে প্রবেশ করা, যাতে করে আমাদের ঘর আল্লাহর রহমত দ্বারা পরিপূর্ণ থাকে!
ঘরে প্রবেশের দোয়াঃ
আজ আমরা বাংলা উচ্চারণ ও অর্থসহ ঘরে প্রবেশের দোয়া সম্পর্কে জানবো ইনশাআল্লাহ! দোয়াটি হলোঃ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ، وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা মাওলাজি, ওয়া খাইরাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা, বিসমিল্লাহি খারাজনা, ওয়া আলাল্লাহি রব্বিনা তাওক্কালনা!
অর্থঃ হে আল্লাহ, আমি আপনার কাছে উত্তম প্রবেশ ও উত্তম বের হওয়া প্রার্থনা করছি! আল্লাহর নামে প্রবেশ করছি এবং আল্লাহর নামে বের হচ্ছি! এবং আমাদের রব আল্লাহর ওপর ভরসা করছি!
এছাড়া সালাম দিয়ে ঘরে প্রবেশ করতেও বলা হয়েছে হাদিসে!
{সুনানে আবু দাউদঃ হাদিস নং ৫০৯৬}
ফজিলতঃ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীদের বলে, তোমাদের রাত যাপন ও রাতের আহারের কোনো ব্যবস্থা হলো না! কিন্তু কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমরা রাত যাপনের জায়গা পেয়ে গেলে! সে আহারের সময় আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে, তোমাদের রাতের আহারের ও শয্যা গ্রহণের ব্যবস্থা হয়ে গেল!
{সহিহ মুসলিমঃ হাদিস নং ২০১৮}
এই দোয়াটি নবী করিম (সাঃ) ঘরে প্রবেশ করার সময় পড়ার জন্য উৎসাহ দিয়েছেন! তাই দোয়াটি আমাদের সবারই মুখস্থ থাকা এবং আমল করা উচিত! তাহলে, এই দোয়ার বরকতে আমাদের ঘরে আমরা আল্লাহর নূর ও বরকত দেখতে পারবো ইন শা আলাহ!
হে আল্লাহ, আমাদের সকলকে ঘরে প্রবেশের দোয়াটি সঠিক সময়ে ও সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন! আমিন!!!

Post a Comment