ঋণ মুক্তির জন্য দোয়া বাংলা অর্থসহ

হে আল্লাহ, হারামের পরিবর্তে হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো! তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দিয়ে আমাকে স্বচ্ছলতা দান করো!
ঋণ মুক্তির জন্য দোয়া বাংলা অর্থসহ

ঋণ মুক্তির জন্য দোয়াঃ

اللهم اكْفِنِي بِحَلَالِكَ عن حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ 

উচ্চারণঃ আল্লাহুম্মাকফিনি বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক!

অর্থঃ হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো! আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দিয়ে আমাকে স্বচ্ছলতা দান করো!

আরও পড়ুনঃ

ফজিলতঃ আলী (রাঃ) কে রাসুলুল্লাহ (সাঃ) এই দোয়া শিখিয়েছেন! আলী (রাঃ) বলেন, এই দোয়া পাঠ করলে আল্লাহই ঋণমুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি ঋণ পর্বতসমানও হয়!
{তিরমিজিঃ হাদিস নং ৩৫৬৩; মুসনাদ আহমদঃ হাদিস নং ১৩২১}

হে আল্লাহ, আমারা যারা ঋণগ্রস্থ আমাদের সকলকে ঋণ মুক্তির জন্য দোয়া সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন! আমিন!!!

Post a Comment