ঈমান ঠিক রাখার জন্য দোয়া বাংলা অর্থসহ

ঈমান ঠিক রাখার দোয়া বাংলা উচ্চারণ ও অর্থসহ (Bangla Dua/Zikr): হে মনের গতি পরিবর্তনকারী, আমার মনকে আপনার দীনের ওপর স্থির করুন! {তিরমিজিঃ ৩৫২২}
ঈমান ঠিক রাখার জন্য দোয়া বাংলা অর্থসহ

ঈমান ঠিক রাখার জন্য দোয়াঃ

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

উচ্চারণঃ ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কালবি আলা দীনিকা!

অর্থঃ হে মনের গতি পরিবর্তনকারী, আমার মনকে আপনার দীনের ওপর স্থির করুন!

ফজিলতঃ উম্মে সালমা (রাঃ) বর্ণনা করেন, অন্তরের দৃঢ়তার জন্য রাসুল (সাঃ) এই দোয়া বেশি বেশি পড়তেন!
{তিরমিজিঃ হাদিস নং ৩৫২২}

হে আল্লাহ, আমাদের সকলকে ঈমান ঠিক রাখার দোয়া সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন! আমিন!!!

Post a Comment