জ্ঞান বৃদ্ধি করার জন্য দোয়া বাংলা অর্থসহ

জ্ঞান বৃদ্ধি করার দোয়াঃ (Bangla Dua/Zikr) হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করো! {সুরা তোয়াহাঃ আয়াত ১১৪}
জ্ঞান বৃদ্ধি করার জন্য দোয়া বাংলা অর্থসহ

জ্ঞান বৃদ্ধি করার জন্য দোয়াঃ

رَبِّ زِدْنِي عِلْمًا

উচ্চারণঃ রাব্বি যিদনী ইলমা!

অর্থঃ হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করো! 
{সুরা তোয়াহাঃ আয়াত ১১৪}

رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر

উচ্চারণঃ রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর!

অর্থঃ হে আমার প্রতিপালক! তুমি সহজ করে দাও, কঠিন করো না এবং কল্যাণের সাথে সমাপ্ত করে দাও!
{বায়হাকি কুবরাঃ ৭০০৩, ১১২৯৯}

اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ

উচ্চারণঃ আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দীন!
অর্থঃ হে আল্লাহ, আমাকে দীনের জ্ঞান দান করুন!
{সহীহ বুখারীঃ ১৪৩}

হে আল্লাহ, আমাদের সকলকে জ্ঞান বৃদ্ধি করার দোয়া সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন! আমিন!!!

Post a Comment