ঘর থেকে বের হওয়ার দোয়া বাংলা অর্থসহ

ঘর থেকে বের হওয়ার দোয়াঃ অর্থঃ আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই!
ঘর থেকে বের হওয়ার দোয়া

ঘর থেকে বের হওয়ার পর নিরাপদ ও সুরক্ষিত থাকতে আল্লাহর কাছে দোয়া করতে হয়! আমারা যদি কখনো বাড়ি থেকে বের হই কিংবা দূরে বা কাছে কোথাও যায় তখন দোয়া পড়ে বের হওয়া উত্তম!

ঘর থেকে বের হওয়ার দোয়াঃ

আজ আমরা বাংলা উচ্চারণ ও অর্থসহ ঘর থেকে বের হওয়ার দোয়া সম্পর্কে জানবো ইনশাআল্লাহ! দোয়াটি হলোঃ

بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ

উচ্চারণঃ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ!

অর্থঃ আল্লাহর নামে, আল্লাহ তাআলার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই!

আরও পড়ুনঃ

ফজিলতঃ আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত; তিনি বলেন, আল্লাহর রাসুল (ﷺ) বলেছেন, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে ‘‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’’ তবে তাকে বলা হয় (আল্লাহ তাআলাই) তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ (অনিষ্ট থেকে)! তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়!
{তিরমিজিঃ হাদিস নং ৩৪২৬}

আল্লাহর রাসুল (ﷺ) বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়তে নির্দেশ ও পরামর্শ দিয়েছেন! এই দোয়া পড়লে বাইরে অবস্থানের সারাটা সময় আল্লাহর জিম্মাদারিতে থাকা যায় এবং সব ধরনের বিপদ-আপদ ও অসুবিধা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন!
হে আল্লাহ, আমাদের সকলকে ঘর থেকে বের হওয়ার দোয়াটি সঠিক সময়ে ও সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন! আমিন!!!

إرسال تعليق